Canning Latest News Today: মাধ্যমিক পরীক্ষার্থীর চরম পদক্ষেপ। পরীক্ষা খারাপ হওয়ার জেরে বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী। ঘটনাটি ঘটেছে ক্যানিং-এর (Canning) বাসন্তীর (Basanti) সজনেতলা গ্রামে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায় না ছাত্রীকে। পুলিশ দেহকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।