Nadia Latest News Today: গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক গৃহশিক্ষক। ঘটনাটি ঘটেছে নাদিয়া (Nadia) শান্তিপুরের (Shantipur) আনন্দময়ী পাড়া এলাকায়। সূত্রের খবর শনিবার সকালে পরিবারের সদস্যরা গৃহশিক্ষক ঝুলন্ত দেহ উদ্ধার করে। কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। ঘটনাটির তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।