Baruipur Latest News Today: নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) বৃন্দাখালি এলাকায়। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। সূত্রের খবর একটি বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।