ইডেন গার্ডেনে পা রাখলেন  সাবাশ মিঠুর মিতালি-তাপসী-সৃজিত

ইডেন গার্ডেনে পা রাখলেন সাবাশ মিঠুর মিতালি-তাপসী-সৃজিত

Published : Jul 09, 2022, 10:49 PM ISTUpdated : Jul 10, 2022, 11:23 AM IST

শাবাশ মিঠুর টিম ছবিটির প্রচারে কোনো খামতি রাখছে না। তাপসী পান্নু, মিতালি রাজ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখার্জির সাথে প্রচারের জন্য কলকাতার ইডেন গার্ডেনসে পা রাখেন। তাদের এই ফিল্ম দিয়েই প্রচারের কিকস্টার্ট করছেন পরিচালক শ্রীজিত। 
 

ভায়াকম 18 স্টুডিও'র বহু প্রতীক্ষিত ছবি সাবাশ মিঠুর প্রচারে কলকাতায় পা রাখল ছবির টিম। আইকনিক ক্রিকেটার মিতালি রাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই ছবি ১৫ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটির মুক্তির তারিখ আসন্ন। তার জোরকদমে চলছে প্রচার। শাবাশ মিঠুর টিম ছবিটির প্রচারে কোনো খামতি রাখছে না। তাপসী পান্নু, মিতালি রাজ জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখার্জির সাথে প্রচারের জন্য কলকাতার ইডেন গার্ডেনসে পা রাখেন। তাদের এই ফিল্ম দিয়েই প্রচারের কিকস্টার্ট করছেন পরিচালক শ্রীজিত। 

কলকাতা সফর সম্পর্কে কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ বলেছেন, "ইডেন গার্ডেন ক্রিকেটের অন্যতম উষ্ণতাময় একটা স্থান। এই মাঠে পা দিলেই অদ্ভুত আনন্দ হয়। এখানে খেলা যে কোনও ক্রিকেটারের কাছে সম্মানের বিষয়। শাবাশ মিঠুর জন্য আজ এখানে থাকা।"

উল্লেখ্য, বিশ্বের দরবারে ভারতীয় ক্রিকেট তথা মহিলা দের মাথা উঁচু করেছেন তিনি। রাজ ২০১৭ সালে উইজডেন লিডিং উইমেন 'ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড', ২০০৩ সালে 'অর্জুন পুরস্কার', ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০২১ সালে 'মেজর ধ্যানচাঁদ খেল রত্ন' সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের প্রাপক।

পাওয়ার-হাউস পারফর্মার তাপসী পান্নু এদিন প্রচারে এসে বলেন, "এটা থেকেই প্রচারের পথচলা শুরু হচ্ছে। গোটা ব্যাপারটা কেমন স্বপ্নের মত মনে হচ্ছে। আমি এখানে অনেক ম্যাচ দেখেছি কিন্তু কখনো কল্পনাও করিনি যে আমি এখানে একটি সিনেমার জন্য দাঁড়িয়ে থাকব। ইতিহাস জানা এবং বোঝার এটি একটি ভিন্ন অনুভূতি। এবং খেলাধুলার জন্য এই স্থানটির গুরুত্ব অপরিসীম।"
 

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি