বিরাট কলিং বিরাট, কী লিখলেন নিজেকে ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

বিরাট কলিং বিরাট, কী লিখলেন নিজেকে ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

Published : Nov 06, 2019, 04:06 PM IST

কয়েক বছর আগে বলিউডে একটি ছবি রিলিজ করেছিল। কার্তিক কলিং কার্তিক। নিজের ৩১ তম জন্মদিনেও সেই রূপেই ধরা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জাতীয় দল থেকে কয়েক দিনের ছুটি পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। স্ত্রী অনুষ্কাকে নিয়ে ভুটানে ট্রেকিং করতে গিয়েছেন তিনি। সেখান থেকেই নিজে হাতে একটি চিঠি লিখলেন বিরাট। তবে সেই চিঠি অন্য কারও জন্য নয়। বিরাট চিঠি দিলেন নিজেকে। বলা ভাল ৩১ বছরের বিরাটের চিঠি ১৫ বছররের বিরাটকে। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই চিঠি প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। ভক্তদের অনুরোধ একবার পরে দেখুন। 

বিরাটের চিঠি ১৫ বছরের চিকুর জন্য। চিকু বিরাটেরই আরেকটা নাম। নিজের ছোট বেলাকে চিঠি লিখে ভারত অধিনায়ক আসলে নতুন প্রজন্মকে জীবন দর্শনের বার্তা দিতে চেয়েছেন। সেই চিঠিতে বিরাট লিখেছেন, ‘ চিকু তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। জানি আমার জীবনের সফর নিয়ে তোমার অনেক প্রশ্ন, কিন্তু বেশি উত্তর আমি দেব না। কারণ আগে থেকে সব কিছু জানতে পারলে জীবনের যাত্রারা রোমাঞ্চটা আর থেকে না। জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রতি ধাপে তৈরি থাকতে হবে, যে সুযোগটা আসবে সেটাকেই আঁকড়ে ধরতে হবে। তুমি একাধিকবার হারবে, সবাই হারে। কিন্তু শপথ নাও বারবার উঠে দাঁড়াবে। তোমাকে অনেকে পছন্দ করবে, আবার অনেকে অপছন্দ করবে, কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। সব থেকে বেশি সময় দাও পরিবারকে। আর নিজের হৃদয়ের ডাক শোন। আর নিজের লক্ষ্যকে তাড়া কর।’এমনই একাধিক বার্তা দিয়ে বিরাট তাঁর দু’পাতার চিঠি পোস্ট করেছেন।

13:14IND vs PAK: ভারতের দাপটে লণ্ডভণ্ড পাকিস্তান! মাঝপথেই মাঠ ছেড়ে পালাল পাকিস্তানিরা! দেখুন
06:08IND vs PAK: পাকিস্তান বধের নায়ক ঈশান! ছেলের ৪০ বলে ৭৭ রানের ইনিংসে গর্বিত বাবা-মা, কী বললেন কোচ?
08:25IND vs PAK: লজ্জার হার বাবরদের! ভারতের ১৭৫ রান তাড়া করতে গিয়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান
07:33IND vs PAK: কলম্বোয় পাকিস্তানকে কচুকাটা করল ভারত! ম্যাচ জিতে সুপার এইটে ঈশানরা
09:00Messi Chaos : কেউ বললেন চোর! টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে তাণ্ডব যুবভারতীতে, কটাক্ষ সুকান্তর
06:23Messi Kolkata : এটাই মেসি ম্যাজিক! হনিমুনে না গিয়ে মেসিকে দেখতে লাইনে দাঁড়িয়ে গৃহবধূ!
08:54Messi Kolkata : অবশেষে অপেক্ষার অবসান! 'সিটি অফ জয়'-এ পা রাখলেন বিশ্বজয়ী লিওনেল মেসি
03:37পর পর তিনবার, দুবাইতে পাকিস্তানের বিসর্জন, কী বলছেন পাকিস্তানিরা? দেখুন
05:19দুবাইয়ের মাঠে যেন 'অপারেশন সিঁদুর!' পাকিস্তানকে উড়িয়ে এশিয়ার সেরা ভারত
03:50IND vs Ban : এশিয়া কাপের ফাইনালে ভারত, অভিষেক শর্মার সাফল্যে খুশি তাঁর মা ও দিদি