'মোদী সরকারের হাতে বিপন্ন গণতন্ত্র'- তৃণমূলে যোগ দিয়েই হুঙ্কার ছাড়লেন যশবন্ত সিনহা

'মোদী সরকারের হাতে বিপন্ন গণতন্ত্র'- তৃণমূলে যোগ দিয়েই হুঙ্কার ছাড়লেন যশবন্ত সিনহা

Published : Mar 13, 2021, 08:09 PM ISTUpdated : Mar 13, 2021, 08:35 PM IST

রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন যবন্ত সিনহা। ২০১৮ সালে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এর আগে অবশ্য বিজেপি থেকে পদত্যাগ করেছিলেন এই বিশিষ্ট রাজনীতিবিদ।

অটল বিহারী বাজপেয়ী সরকারের তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ মন্ত্রী। হয়েছিলেন অর্থমন্ত্রীও। এমনকী, বিজেপি-র এক অতি গুরুত্বপূর্ণ নেতা হিসাবেই তিনি দেশজুড়ে বিবেচিত হতেন। এহেন যশবন্ত সিং বহু বছর আগেই বিজেপি-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নানা ইস্যুতে দলের অন্দরে প্রতিবাদে সরব হয়েছিলেন। যেভাবে মোদী-অমিত শাহ-রা দলের প্রবীণ ব্রিগেডকে ব্রাত্য করে দিচ্ছিলেন তার সমালোচনাও করেছিলেন যশবন্ত। মোদীর সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই এমন পর্যায়ে পৌঁছেছিলো যে তিনি বিজেপি থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালে রাজনৈতিক সন্ন্যাসের কথাও ঘোষণা করেছিলেন যশবন্ত সিনহা। কিন্তু, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর আবহে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনীতির গরম হাওয়ায় পারদ আরও চড়িয়ে দিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েই নরেন্দ্র এবং তাঁর সরকারকে তুলোধনা করেন যশবন্ত সিনহা। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন। বাজপেয়ী এই ভারতের স্বপ্ন কখনও দেখেননি এবং কাউকে দেখতেও বলেননি। মমতার সঙ্গে বিজেপি-র যোগ কতটা দৃঢ় ছিল তা বোঝাতে কান্দাহার বিমান ছিনতাই প্রসঙ্গও টেনে আনেন। বলেন, সেদিন বিমান ছিনতাই-এর ঘটনার পর ক্যাবিনেট বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের জন্য নিজেকে শহিদ করতে দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অটল বিহারী বাজপেয়ীর সামনেই বিমান দস্যুদের কব্জায় নিজেকে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন। জঙ্গিদের কব্জায় থাকা বিমানযাত্রীদের বাঁচাতে নাকি এই পদক্ষেপ নিতে চেয়েছিলেন মমতা। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চরম দেশপ্রেমিক হিসাবে এদিন তুলে ধরেন যশবন্ত সিনহা। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ