বাংলার ভোটযুদ্ধে ফের একবার এপিসেন্টার নন্দীগ্রাম, কী বলছেন সেখানকার মানুষ, বিশেষ প্রতিবেদন

বাংলার ভোটযুদ্ধে ফের একবার এপিসেন্টার নন্দীগ্রাম, কী বলছেন সেখানকার মানুষ, বিশেষ প্রতিবেদন

Published : Mar 31, 2021, 05:55 PM IST

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রাকপর্বে নন্দীগ্রামের বুকে এশিয়ানেট নিউজ বাংলা, নন্দীগ্রাম জমি আন্দোলনের ফেলে আসা ১২ বছরের যাত্রাপথের সঙ্গে সঙ্গে খোঁজ চলল ভোটের উত্তাপের।

নন্দীগ্রাম বিধানসভার উপরে এবার নজর রাজ্য থেকে জাতীয় রাজনীতির। কারণ, নন্দীগ্রাম ফের একবার ঠিক করে দিতে চলেছে রাজ্য রাজনীতির গতিপথ। আর সেই সঙ্গে জাতীয় রাজনীতি-তে মোদী বিরোধী হাওয়ার আপাত ভবিষ্যত কী হবে তাও ঠিক করে দেবে নন্দীগ্রাম। ২০০৭ সালে জমি আন্দোলনকে হাতিয়ার করে এক রক্তাক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হয়েছিল নন্দীগ্রাম। প্রায় ২ বছর অবরুদ্ধ ছিল গোটা এলাকা। গণআন্দোলনকারীদের বিদ্রোহ নাড়িয়ে দিয়েছিল তৎকালীন বাম সরকারের ভিত। গণআন্দোলনকারীদের হয়ে আন্দোলনে নেমেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বেশি মানব এবং কৃষক দরদি বলে প্রতিষ্ঠিত করেছিলেন। আর এই নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরেই ২০১১ সালে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ৩৪ বছরের বাম শাসনকে। সেদিন  মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি হিসাবে নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু , যে শুভেন্দু এককালে ছিলেন মমতার সেনাপতি আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় পথের কাঁটা। কারণ, নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। তাঁর নেতৃত্বে বিজেপি এই আসনে মমতাকে হারানোর স্বপ্ন দেখছে। কী হবে নন্দীগ্রামের রাজনৈতিক ভবিষ্যত, তা জানতে এশিয়ানেট নিউজ বাংলা ঢুকে পড়েছিলে এলাকার অন্দরমহলে। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ