ভোটের নামেই যত হুঙ্কার বিজেপি ও তৃণমূলের, কিন্তু কেউ কাউকে ছোঁয় না- চাঁচাছোলা আক্রমণ সেলিমের

ভোটের নামেই যত হুঙ্কার বিজেপি ও তৃণমূলের, কিন্তু কেউ কাউকে ছোঁয় না- চাঁচাছোলা আক্রমণ সেলিমের

Published : Mar 13, 2021, 09:36 PM IST

চণ্ডীতলা বিধানসভা এলাকায় ভোট প্রচার সারলেন মহম্মদ সেলিম। শনিবার এই ভোট প্রচারে তিনি বিজেপি ও তৃণমূলের কড়া সমালোচনা করেন এবং সেই সঙ্গে একাদিক ইস্যুতে কটাক্ষও করেন। 

ভোটের নামেই যত নাটক বিজেপি ও তৃণমূলের। কিন্তু কাজের কাজ কিছুই করে না এই দল। এমনভাবেই আক্রমণ শানালেন মহম্মদ সেলিম। শনিবার তিনি চণ্ডীতলা বিধানসভা এলাকায় ভোট প্রচার সারেন। সেই ভোটপ্রচারেই তিনি তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেন। সেই সঙ্গে বিজেপি-কেও কটাক্ষ করতে ছাড়েন নি। সেলিম অভিযোগ করেন, কিছু হলেই বিজেপি ইডি, সিবিআই-এর নাম করে ভয় দেখায়। চিটফান্ড নিয়ে সমানে ভয় দেখিয়ে চলছে। কিন্তু, কেউ আর গ্রেফতার হচ্ছে না। অন্যদিকে, তৃণমূলও নানা ইস্যুতে বিজেপি নেতা-কর্মীদের ভয় দেখাচ্ছে। অথচ কাজের কাজ কিছু হচ্ছে না। পরস্পর পরস্পরকে সমানে ভয় দেখিয়ে চলছে। তৃণমূল আবার এককাঠি উপরে উঠে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলেও ঢোকাচ্ছে বলে এদিন মন্তব্য করেন সেলিম। শনিবার মহম্মদ সেলিম জনাই-হাটপুকুর-মোল্লাপাড়ায় প্রচার সারেন। পিএইচ রোড ধরে কুমিরমোড়াতেও প্রচার করেন তিনি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চণ্ডীতলা আসন থেকেই প্রার্থী হয়েছেন সেলিম। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ