ফের ধাক্কা, বাঁকুড়ায় শম্পা নয় প্রার্থী সায়ন্তিকা

ফের ধাক্কা, বাঁকুড়ায় শম্পা নয় প্রার্থী সায়ন্তিকা

Published : Mar 05, 2021, 10:24 PM IST
  • বাঁকুড়া বিধানসভায় প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
  • প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন শম্পা দরিপা
  • তাই নিয়েই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন তিনি
  • বললেন, তাঁর সঙ্গে এমনটা বারবার হচ্ছে
  • আর কি বললেন তিনি, দেখে নিন
     

বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের পাশাপাশি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। নাম ঘোষনা হতেই বাঁকুড়া শহরে তৃণমূল প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে যায়। বাজি ফাটিয়ে শহরে উতসবের আমেজে মেতে উঠেন দলীয় কর্মী সকর্থকরা। কিন্তু দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে সায়ন্তিকাকে বহিরাগত সম্বোধন করেন শম্পা দরিপা। তাঁর দাবি দলের কাছে থেকে তিনি টিকিটের আশ্বাস পেয়ে আগাম নেমে পড়েছিলেন দলের প্রচারে। কিন্তু প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় দলের বিরুদ্ধে নিজের চাপা ক্ষোভ উগরে দিলেন তিনি। পাশাপাশি তিনি জানান বাঁকুড়া নিজের মেয়েকে চেয়েছিল তাই বাঁকুড়ার মানুষ এই প্রার্থীকে মেনে নিতে পারবে না। অন্যদিকে, শম্পা দরিপার নাম না থাকায় বিক্ষোভ সাধারণ মানুষের । 'বাঁকুড়া নিজের মেয়েকেই চায়' এমন স্লোগান দিতেই শোনা গেল সেখানে। 'সায়ন্তিকা গো ব্যাক' বলতেও ছাড়লেন না তাঁরা। বাঁকুড়াবাসীর এই আচরণে ক্ষোভ প্রকাশ। ক্ষোভ প্রকাশ করলেন সেখানকার তৃণমূলের মুখপাত্র।


 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ