অবশেষে মানভঞ্জন অভিমানী শম্পার, নিজেই বরণ করে নিলেন সায়ন্তিকাকে

অবশেষে মানভঞ্জন অভিমানী শম্পার, নিজেই বরণ করে নিলেন সায়ন্তিকাকে

Published : Mar 22, 2021, 12:31 PM IST
  • তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছিলেন শম্পা দরিপা
  • তাঁর বদলে বাঁকুড়া থেকে প্রার্থী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় 
  • তাতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শম্পা
  • সেই শম্পাই বরণ করে নিলেন সায়ন্তিকাকে

অবশেষে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে বরণ করে নিলেন তৃণমূল বিধায়ক শম্পা দরিপা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষনার পরে টিকিট না পেয়ে অভিমানে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন এই শম্পা। শুধু তাই নয় প্রার্থী ঘোষনার দিন বাঁকুড়া বিধাসভা কেন্দ্রে তৃনমুল প্রার্থী সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষনার সঙ্গে সঙ্গে শম্পা দরিপার অনুগামীরা রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় আওয়াজ ওঠে 'গো ব্যাক সায়ন্তিকা।' এবরা সেই সায়ন্তিকাকেই ওয়েলকাম জানালেন শম্পা দরিপা।  রবিবারের সকালে অভিমানী শম্পার সাঙ্গে রাজকীয় মিলন হল সায়ন্তিকার।  রবিবারের সকাল থেকেই বাঁকুড়ার স্কুল ডাঙ্গায় শম্পা দরিপার বাড়ির অফিসের সামনে তার অনুগামীদের প্রস্তুতি ছিল চোখে পড়ার মতন।  সায়ন্তিকা শম্পার বাড়ির সামনে আসতেই উঠল 'ওয়েলকাম সায়ন্তিকা' স্লোগান। পুষ্প বৃষ্টি, চন্দনের ফোঁটা এবং মিষ্টি মুখ করিয়ে আদর করে তৃনমুল প্রার্থী সায়ন্তিকা কে বরণ করে নে শম্পা দরিপা।  সায়ন্তিকা কে বাড়ির অফিসের চেয়ারে বসিয়ে মুড়ি খাওয়াতেও দেখা গেল শম্পা দরিপাকে। রাগ অভিমান ভুলে শম্পা দরিপা বলেন, 'আমরা সবাই এক আর এই বাংলাকে বর্গীদের হাতে তুলে দেবো না।'

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ