চাকরি নেই- আর্তনাদ হলদিয়ার যুব সমাজের, পেট চালাতে কেউ বিক্রি করছেন লটারির টিকিট

চাকরি নেই- আর্তনাদ হলদিয়ার যুব সমাজের, পেট চালাতে কেউ বিক্রি করছেন লটারির টিকিট

Published : Mar 15, 2021, 08:47 AM ISTUpdated : Mar 16, 2021, 07:58 AM IST
  • হলদিয়া শিল্পাঞ্চলে বাড়ছে বেকারত্বের সংখ্যা
  • একটি সামান্য কাজের প্রতীক্ষায় হাহাকার করছে মানুষ 
  • সবচেয়ে বেশি করে সমস্যায় পড়েছে যুব সমাজ 
  • এঁদের অভিযোগ নেতাদের দুর্নীতিত কাজের সুযোগ কমাচ্ছে

হলদিয়া শিল্পাঞ্চলে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কাজের সংস্থান। যে হলদিয়ায় একটা সময়ে মানুষ কোনও না কোনও কাজে নিয়োযিত হতে পারত, এখন সেখানে মিলছে না কাজের সুযোগ। নতুন কোনও শিল্পের সন্ধান নেই। কিছু পড়ে থাকা শিল্পে কিছু বিস্তারের কাজকর্ম হলেও সেখানে কাজের জায়গায় থাবা বসাচ্ছে নেতাদের দুর্নীতি। বেসরকারি সংস্থায় শ্রমিক পর্যায়ের কারা কাজ করবেন সেখানেও নাকি হস্তক্ষেপ রয়েছে প্রভাবশালী রাজনীতিকদের। এই ক্ষেত্রে সেই নেতাদের পকেটে ভালো উৎকোচের পরিমাণ দান করতে না পারলে কাজ মেলারও সুযোগ নেই। এমনকী শ্রমিক পর্যায়ের থেকেও যদি একটু উচু পদে কাজের সুযোগ থাকে সেখানেও প্রভাব খাটাচ্ছেন নেতারা। হলদিয়া শিল্পাঞ্চলের সঙ্গে সঙ্গে সীমিত কিছু কাজের সুযোগ রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া পুরসভা-সহ বেশি কিছু সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানেও। কিন্তু, এক্ষেত্রেও কাজের সুযোগ তারাই পাচ্ছেন যারা অর্থ দিয়ে নেতাদের পকেট ভরাতে পারছেন। এমনই অভিযোগ হলদিয়ায় এক দল তরুণের। এঁদের মধ্যে অনেকেই এখন কাজ না পেয়ে হয় গাড়ি চালাচ্ছেন, না হলে রাস্তার ধারে লটারি বিক্রি করছেন অথবা অস্থায়ী বন্দোবস্তের মতো কোনও কাজ করে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ