ঘরের কেচ্ছা এবার পৌঁছল রাস্তায়, কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মিছিল করলেন স্ত্রী

ঘরের কেচ্ছা এবার পৌঁছল রাস্তায়, কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মিছিল করলেন স্ত্রী

Published : Apr 17, 2021, 10:44 PM IST

 সৌমেন রায়ের স্ত্রী দাবি করে প্রথমে একের পর এক ভিডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন শর্বরী সিংহ রায়। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সৌমেন রায়ের চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি।
 

কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে  চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা-সহ নানা অভিযোগে সরব হলেন তাঁরই স্ত্রী শর্বরী সিংহ রায়। সৌমেনের বিরুদ্ধে এর জন্য শনিবার কালিয়াগঞ্জে মিছিলও করেন তিনি। শনিবার উত্তর দিনাজপুরে এসেই সাংবাদিক সম্মেলন করে প্রচার নামার বিষয়টি জানান তিনি।  বিকেলে কালিয়াগঞ্জে টাউন মহিলা নাগরিক সমাজের ডাকে মহেন্দ্রগঞ্জ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত ধিক্কার মিছিলে উপস্থিত থাকেন শর্বরী সিংহ রায়। কালিয়াগঞ্জের প্রার্থী হিসেবে সৌমেন রায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় আছড়ে পড়েছে। সৌমেন রায়ের স্ত্রী দাবি করে প্রথমে একের পর এক ভিডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেন শর্বরী সিংহ রায়। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সৌমেন রায়ের চরিত্র নিয়েও একাধিক প্রশ্ন তোলেন তিনি। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও আনেন প্রার্থীর বিরুদ্ধে। এরপরেই কালিয়াগঞ্জেও শুরু হয় বিক্ষোভ। দলীয় নেতা কর্মীদের একাংশ প্রার্থী মেনে না নেওয়ার হুঁশিয়ারি দেন। অনশন আন্দোলনেও বসেন তাঁরা। পরে যদিও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।  এবং বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সাথে নিয়ে প্রচারও শুরু করেন নেতৃত্বরা। তবে নির্বাচনের দিন কয়েক আগে এদিন ফের সৌমেন রায়কে নিয়ে বিতর্ক চরম আকার নিল। শনিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমেন রায়ের স্ত্রী শর্বরী সিংহ রায় বলেন, বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের কাছে একাধিকবার অনুরোধ করি সৌমেন রায়কে পরিবর্তন করার। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পরিবর্তন করা হয়নি৷ তাই আমার সঙ্গে যেমন প্রতারণা হয়েছে আমি চাইছি না এমনটা কালিয়াগঞ্জবাসীর সঙ্গে হোক।  শর্বরী সিংহ রায় এদিন আরও বলেন, সৌমেন রায়কে যেন কালিয়াগঞ্জের বাসিন্দারা একটিও ভোট না দেন। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি কোনও রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। সৌমেনর রায়ের বিরুদ্ধে এদিন যে মিছিলটি আয়োজন করা হয়েছিল, তার পিছনে একটি অরাজনৈতিক মহিলা সংগঠন রয়েছে বলে জানা গিয়েছে। এই মিছিলেই পা মেলান শর্বরী। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ