বাঘমুন্ডিতে হাতির তান্ডব, হাতির সামনে পড়ে মৃত ১

বাঘমুন্ডিতে হাতির তান্ডব, হাতির সামনে পড়ে মৃত ১

Published : Jul 03, 2021, 12:30 PM ISTUpdated : Jul 03, 2021, 01:13 PM IST
  • পুরুলিয়ার বাঘমুন্ডিতে ফের হাতির তান্ডব
  • লোকালয়ে এসে হুলুস্থুল ঘটাল হাতির দল
  • শুক্রবার বিকেলে হাতির হানায় মৃত ১
  • এই নিয়ে হাতির হানায় ৩ জনের মৃত্যু হয়েছে

পুরুলিয়ার বাঘমুন্ডির ঝালদায় ফের হাতির তান্ডব। লোকালয়ে এসে হুলুস্থুল ঘটাল হাতির দল। শুক্রবার বিকেলে হাতির হানায় মৃত ১। এই নিয়ে হাতির হানায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাতির তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দিনের বেলা হাতি তাড়িয়ে দিলেও রাত হলেই আবার ঢুকে পড়ছে হাতির দল। অযোধ্যা পাহাড় সহ পাহাড় লাগোয়া বিস্তীর্ণ অংশে এখন শুধুই হাতির আতঙ্ক। গত ২৮ মে থেকে ২ জুলাই হাতির হামলায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। অযোধ্যার বাসিন্দা তথা বিজেপি আদিবাসী মোর্চার সাধারণ সম্পাদক কেদার সিং মুড়া জানান, যেভাবে পরপর হাতির হামলার ঘটনা ঘটছে তাতে সেখানকার সবাই আতঙ্কিত। বনদপ্তরের অবিলম্বে -এর স্থায়ী সমাধান করা উচিত। তা না হলে হাতির হামলার ঘটনা ঘটতেই থাকবে। পরপর এই হাতির হামলায় আতঙ্কে দিন কাটছে এখন সেখানকার মানুষদের।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ