বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ১২ বছরের কিশোরীকে

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ১২ বছরের কিশোরীকে

Published : Sep 05, 2020, 02:00 PM IST
  • আবারও ধর্ষণ কিশোরী 
  • ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে
  • ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একজন
  • এক নজরে দেখেনিন কি বলছেন ধর্ষিতার বাবা

রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হল এক কিশোরীকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়। 12 বছরের ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, নদীয়ার হাঁসখালি থানা এলাকার বাসিন্দা ওই কিশোরী ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বৃহস্পতিবার রাতে শৌচালয় যাচ্ছিল সে। ঠিক সেই সময়েই ওই এলাকার বাসিন্দা মঙ্গল মন্ডল এবং বৈদ্যনাথ বিশ্বাস ওই কিশোরীকে চেপে ধরে। যাতে চিৎকার করতে না পারে তার জন্য মুখে গামছা বেঁধে দেওয়া হয়। এরপর তাকে বাড়ির কিছুটা দূরত্ব নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এদিকে দীর্ঘক্ষন হয়ে গেলও মেয়ে বাড়িতে ঢুকছে না দেখে বাবা খোঁজা-খুজি শুরু করে। এর পরেই বাড়ি থেকে কিছুটা দূরে দেখে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছে যেতেই পালিয়ে যায় তাঁরা। সেখান থেকে উদ্ধার করে শারীরিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। এই ঘটনার পর হাঁসখালী থানায় পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গল মন্ডল কে গ্রেফতার করে পুলিশ। যদিও বৈদ্যনাথ বিশ্বাস এখনো পলাতক। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ