বাম- কংগ্রেস জোট নিয়ে আশাবাদী হয়েও কেন সংশয়ে অধীর, দেখুন ভিডিও

বাম- কংগ্রেস জোট নিয়ে আশাবাদী হয়েও কেন সংশয়ে অধীর, দেখুন ভিডিও

Published : Nov 02, 2019, 12:57 PM IST
  • রাজ্যে তিনটি বিধানসভার উপনির্বাচনে বাম- কংগ্রেস জোট
  • জোট নিয়ে নিজের মতামত জানালেন বহরকমপুরের সাংসদ

রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জোট বেঁধে লড়াই করছে বাম- কংগ্রেস। জোট পক্ষে সওয়াল করলেও এখনও জোটের সাফল্য নিয়ে সংশয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুর সদর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। করিমপুর আসনে লড়ছে বামফ্রন্ট। অন্যদিকে কালিয়াগঞ্জ এবং খড়্গপুরে লড়ছে কংগ্রেস। শুক্রবার বহরমপুরে অধীরবাবু বলেন, 'কালিয়াগঞ্জ এবং খড়্গপুর কংগ্রেসের ভাল ফল করা উচিত। আবার করিমপুরেও মানুষ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ। ফলে জোট বেঁধে লড়লে ফল অবশ্যই ভাল ফল করা উচিত।'

জোট নিয়ে আশাবাদী হলেও অবশ্য জোটের সাফল্য নিয়ে সংশয়ে রয়েছেন অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা স্বীকার করে নিয়েছেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হলেও দু' পক্ষেরই সাংগঠনিক দুর্বলতা রয়েছে। পাশাপাশি অধীরবাবু বলেন, আর্থিক সামর্থ্যের দিক থেকেও তৃণমূল এবং বিজেপি-র থেকে পিছিয়ে রয়েছেন তাঁরা। ফলে এই ঘাটতি পূরণ করতে অবিলম্বে বাম এবং কংগ্রেস সমর্থকদের একসঙ্গে নির্বাচনের কাজে নেমে পড়ার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ