স্ত্রীর হাত কেটে দিল স্বামী, সরকারি নার্সের চাকরি পাওয়ার 'সাজা' পেলেন মহিলা

স্ত্রীর হাত কেটে দিল স্বামী, সরকারি নার্সের চাকরি পাওয়ার 'সাজা' পেলেন মহিলা

Published : Jun 06, 2022, 04:37 PM ISTUpdated : Jun 06, 2022, 05:37 PM IST

স্ত্রী সরকারি নার্সের চাকরি পেয়েছেন। তাতে স্বামী খুশীতো হলই না- উল্টে ধারালো অস্ত্র দিয়ে  ডান হাতের কবজি কেটে দিল। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বর্ধমানের কেতুগ্রামে। 

স্ত্রী সরকারি নার্সের চাকরি পেয়েছেন। তাতে স্বামী খুশীতো হলই না- উল্টে ধারালো অস্ত্র দিয়ে  ডান হাতের কবজি কেটে দিল। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বর্ধমানের কেতুগ্রামে। নির্যাতিতা স্ত্রী রেণু খাতুন। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করতেন। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছিল স্বামী মহম্মদ ওরফে সরিফুল ও ও ও  তাঁর পরিবারের সদস্যরা। রেণুর কথায় বিয়ের পর থেকেই স্বামী চাইত না স্ত্রী চাকরি করুক ।  পরিবারের বাধা সস্ত্বেও আর্থিক স্বাধীনতা হারাতে চায়নি রেণু। তাই শ্বশুরবাড়ির বাধা উপেক্ষা করেই বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করে যাচ্ছিলেন। এরই মধ্যে সরকারি কাজের সুযোগ আসে। তা আর হেলায় হারাতে চাননি রেণু। তাই সব  কাজে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। কিন্তু তাতেই বাধা হয়ে দাঁড়াল তাঁর স্বামী। স্ত্রী সরকারি নার্সের কাজ পেলে তাকে ছেড়ে চলে যাবে এই আশঙ্কা থেকেই শনিবার রাতে স্ত্রীর হাত কেটে নেয় সরিফুল- তেমনই অভিযোগ উঠেছে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত রেণুর পরিবার। তাঁর দিদি জানিয়েছেন দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলেই বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই বোনের চাকরি করা মেনে নিতে রাজি ছিল না শ্বশুরবাড়ির সদস্যরা। কিন্তু তার জন্য যে বোনের প্রাণ সংশয় হতে পারে এমনটা ভাবেননি তাঁরা কখনই। ঘটনার পর থেকেই ফেরার নির্যাতিতার স্বামী সরিফুল। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ