প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Published : May 25, 2022, 05:47 PM IST

মামার বাড়িতে ঘুরতে এসেছিল বছর ১২-র বালিকা। অভিযোগ, লোভ দেখিয়ে তার শ্লীলতাহানি করা হয়। মামার বাড়ির পাশের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। ঘটনাটি বারাসতের, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে বারাসত থানার পুলিশ। 

মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল বছর বারোর বালিকা। কিন্তু, প্রায়ই প্রতিবেশী এক যুবক নান প্রলোভনে ওই বালিকার শ্লীলতাহানির চেষ্টা করছিল বলে অভিযোগ। দিন দুই আগে ফের প্রলোভন দেখিয়ে এই নাবালিকাকে ডেকে পাঠায় অভিযুক্ত যুবক। এরপর বাড়িতে ফিরে এসে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে বছর বারোর বালিকা। গোটা ঘটনা জানার পর মামার বাড়ির লোকজন বারাসতের বাদু পুলিশ ফাঁড়িতে যান। সেখানে সমস্ত অভিযোগ শোনার পর তাদের বারাসত থানায় পাঠানো হয়। নাবালিকার মুখ থেকে সমস্ত কিছু শোনার পর পুলিশ অভিযোহ নথিভুক্ত করে। অভিযুক্ত যুবকের খোঁজে যায় পুলিশ। তাকে গ্রেফতারও করা হয়। পসকো আইনের ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। নাবালিকার মেডিক্যাল টেস্টও করা হয়েছে। অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার।  
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ