বনগাঁ পেট্রাপোল সীমান্তে অমিত শাহ, করলেন 'মৈত্রী মিউজিয়াম'-এর শিলান্যাস

বনগাঁ পেট্রাপোল সীমান্তে অমিত শাহ, করলেন 'মৈত্রী মিউজিয়াম'-এর শিলান্যাস

Published : May 05, 2022, 10:53 PM IST

ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১টা নাগাদ বনগাঁ পেট্রাপোল সীমান্তে কালিয়ানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর কালিয়ানি থেকে রাস্তা ধরে বিএসএফের হরিদাসপুর ১৫৮ ব্যাটেলিয়ানে আসেন। 

ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ১টা নাগাদ বনগাঁ পেট্রাপোল সীমান্তে কালিয়ানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর কালিয়ানি থেকে রাস্তা ধরে বিএসএফের হরিদাসপুর ১৫৮ ব্যাটেলিয়ানে আসেন। সেখানে 'মৈত্রী মিউজিয়াম'-এর শিলান্যাস করেন। মৈত্রী মিউজিয়ামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকা নিয়ে যে সমস্ত তথ্য, স্মৃতি এবং ছবি রয়েছে সেগুলোকে সংরক্ষিত রাখা হবে। মূলত অমিত শাহ বিএসএফের উচ্চ আধিকারিকদের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সাংসদ নিশীথ প্রামানিক ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া এবং স্বপন মজুমদার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  শান্তনু ঠাকুরের দাবি, শুধুমাত্র অফিসিয়াল অনুষ্ঠানের জন্যই তিনি এসেছিলেন। অন্যান্য কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি। সিএএ নিয়ে কোনও কথাই হয়নি। তবে সিএএ শীঘ্রই চালু হবে। বৃহস্পতিবার বনগাঁ পেট্রাপোল সীমান্তে কালিয়ানিতে যান অমিত শাহ। কালিয়ানি থেকে বিএসএফ-এর হরিদাসপুর ১৫৮ ব্যাটেলিয়ানে আসেন। সেখানে 'মৈত্রী মিউজিয়াম'-এর শিলান্যাস করেন। সেখানে সীমান্তের নানান সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ
Read more