বাদাই গান শুনেছেন কি, তাহলে চলুন বর্ধমানের এই গ্রামে, দেখুন ভি়ডিও

বাদাই গান শুনেছেন কি, তাহলে চলুন বর্ধমানের এই গ্রামে, দেখুন ভি়ডিও

Published : Nov 18, 2019, 02:26 PM IST
  • পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বাদাই গানকে ফিরিয়ে আনতে উদ্যোগ
  • গ্রামে গ্রামে ঘুরে প্রাচীন লোকশিল্র পরিবেশন করছেন শিল্পীরা
     

হারিয়ে যাওয়া বাংলার প্রাচীন লোকসংস্কৃতির অঙ্গ বাদাই গানকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হলো  পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের একদল যুবক। এক সময় এই বাদাই গানের আসর ঘিরে মাতোয়ারা হতেন গ্রাম বাংলার মানুষ।  কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আজ বিলুপ্তির পথে। প্রাচীন এই লোকশিল্পকে আবার নতুন করে ফিরিয়ে আনতে  উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের করন্দা যুব কিশোর সংঘের সদস্যরা।  করন্দা যুব কিশোর সংঘের সম্পাদক রাজীব মুখোপাধ্যায় বলেন,কার্তিক পুজো উপলক্ষ্যে  দু' দিন ধরে বেশ কয়েকটি শিল্পীদের দল বিভিন্ন গ্রাম ঘুরে বাদাই গান পরিবেশন করবে। 

কী এই বাদাই গান? লোকশিল্পীরা নিজেরাই এই গান রচনা করেন। নিজস্ব সুর অথবা প্রচলিত কোনও গানের সুরে গাওয়া হয় এই গান। সঙ্গে অভিনয়ের মাধ্যমে গানের অর্থ ফুটিয়ে তোলা হয়। এই গানে থাকে সামাজিক বার্তা।  অভিনয়ের সঙ্গে শিল্পীদের মন মাতানো এই গান শুনতে এখনও সর্বত্র গ্রামবাসীদের ভিড়।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ