Bank strike: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে বাঁকুড়ায় ধর্মঘট

Bank strike: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে বাঁকুড়ায় ধর্মঘট

Published : Dec 16, 2021, 11:35 AM ISTUpdated : Dec 16, 2021, 11:53 AM IST

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট। দেশ জুড়ে চলছে ব্যঙ্ক কর্মীদের প্রতিবাদ। দু'দিনের ধর্মঘটের প্রথমদিনে প্রভাব পড়ল বাঁকুড়ায়। দু'দিনের ধর্মঘটে বন্ধ রয়েছে সমস্ত ব্যঙ্ক এবং এটিএম।

দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে শুরু হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এর ডাকা দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। জেলার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির পাশাপাশি জেলার বেসরকারি ব্যাঙ্কগুলির শাখাগুলির দরজাও বন্ধ দেখাগেল এদিন। বন্ধ রয়েছে সমস্ত এটিএম কাউন্টারও। সকাল থেকে বাঁকুড়া স্টেট ব্যাঙ্কের শাখার সামনে ধর্মঘটীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। এই ধর্মঘটের জেরে দু'দিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। তবে ধর্মঘটের কথা আগেই জানানো হয়েছিল বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কগুলির ধর্মঘটীদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকারকে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল পেশের সিদ্ধান্ত থেকে সরে যেতে হবে, না গেলে সেক্ষেত্রে দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তাঁরা।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ