'বাড়ির সবাই পুড়ে গিয়েছে, ১১ জন মারা গিয়েছে', দাবি এক আত্মীয়ার

'বাড়ির সবাই পুড়ে গিয়েছে, ১১ জন মারা গিয়েছে', দাবি এক আত্মীয়ার

Published : Mar 23, 2022, 08:43 PM IST

মোট ১১ জন মারা গিয়েছে, দাবি মৃতদের এক আত্মীয়ার। লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলেই দাবি করলেন সাজিনা খাতুন। ঘটনার দিন সাজিনার বাবা তাঁকে ফোন করে খবর দেয়। খবর পেয়ে বাপের বাড়িতে ছুটে যান সাজিনা।
 

মোট ১১ জন মারা গিয়েছে, দাবি মৃতদের এক আত্মীয়ার। লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলেই দাবি করলেন সাজিনা খাতুন। ঘটনার দিন সাজিনার বাবা তাঁকে ফোন করে খবর দেয়। খবর পেয়ে বাপের বাড়িতে ছুটে যান সাজিনা। মায়ের অবস্থাও আশঙ্কাজনক, জানালেন সাজিনা। 'কারা এমন করেছে তা জানা নেই'। 'শত্রুতা করে কেউ এমন করেছে'। ২১টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে, দাবি সাজিনার। আর যেন কারোর সঙ্গে এমনটা না হয়, বললেন সাজিনা। পরিবারের সদস্যদের আবার ফিরে পেতে চাইলেন সাজিনা। প্রসঙ্গত, বেসরকারি সূত্রে তৃণমূল উপপ্রধানকে ধরে ১৩ জনের মৃত্যুর কথা বলা হয়েছে এর মধ্যে ১০ জন মহিলা ২ জন শিশু। কিন্তু রাজ্য পুলিশের ডিজিপি তৃণমূলের উপপ্রধান ছাড়াও মোট ৮ জনের মৃত্যুর কথা ২২ মার্চ দুপুর বেলা নিশ্চিত করেন। তিনি জানান তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের পর বগটুই গ্রামে যে সাত থেকে আটটি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে, সেখানে একটি বাড়ি থেকে ৭ জনের মৃত দেহ উদ্ধার করা হয়। এছাড়াও তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ