কোথায় ভোট, স্ত্রীকে দেখিয়ে বিপাকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, দেখুন ভিডিও

কোথায় ভোট, স্ত্রীকে দেখিয়ে বিপাকে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, দেখুন ভিডিও

Published : Nov 25, 2019, 12:29 PM ISTUpdated : Nov 25, 2019, 04:31 PM IST
  • বিতর্কে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার
  • স্ত্রীর ভোটদানের সময় প্রভাবিত করার অভিযোগ
  • নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূল কংগ্রেসের
     

কোথায় ভোট দিতে হবে, ইভিএম-এর সামনে দাঁড়িয়ে স্ত্রীকে তা দেখিয়ে দিলেন বিজেপি প্রার্থী। উপনির্বাচন চলাকালীন এমনই কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়ালেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তা প্রিসাইডিং অফিসারকে জানানো হয় তৃণমূলের তরফে। তাঁদের অভিযোগ, নিজের স্ত্রী হলেও এভাবে তাঁকে প্রভাবিত করতে পারেন  না বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগকে গুরুত্ব না দিয়ে বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, বরাবরই তাঁরা এভাবে ভোট দিয়ে আসেন। তিনি যখন ভোট দিচ্ছিলেন,তখন তাঁর স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনায় পরে ৮৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার শিশির রঞ্জন শিকারিকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী কমল সরকারকেও শোকজ করা হয়েছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ