Car accident‐ দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর, একটুর জন্য রক্ষা পেলেন স্বামী ও কন্যা

Published : Oct 28, 2021, 12:05 PM ISTUpdated : Oct 29, 2021, 09:22 AM IST

দিঘা (Digha) থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাস (Tista Biswas Das)। কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (BJP councillor) ছিলেন তিনি। জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় ঘটে এই ঘটনা। নিমতৌড়ির কাছে পিছন থেকে একটি ট্যাঙ্কার ধাক্কা মারে তাঁদের গাড়িতে। পিছনের আসনেই ছিলেন তিস্তা, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় তাঁদের গাড়ি। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ার একটি কলেজ থেকে ফেরার পথে ঘটে এই ঘটনা। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও কন্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে উদ্ধার করেন তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিস্তার। ঘটনায় গুরুতর আহত তিস্তা বিশ্বাসের স্বামী ও কন্যা। তমলুক জেলা হসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় তিস্তার স্বামী ও কন্যাকে। পরে তাঁদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 
24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ