সোনা থাকে বলে গরুর দুধ হলদে, শুনুন দিলীপ ঘোষের তত্ত্ব, দেখুন ভিডিও

সোনা থাকে বলে গরুর দুধ হলদে, শুনুন দিলীপ ঘোষের তত্ত্ব, দেখুন ভিডিও

Published : Nov 05, 2019, 05:32 PM ISTUpdated : Nov 05, 2019, 05:34 PM IST
  • গরুর দুধে সোনা থাকে বলে দাবি দিলীপ ঘোষের
  • বিদেশি গরু নিয়েও কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি

দেশি গরুর দুধে সোনা থাকে। আর সেই কারণেই দেশি গরুর দুধের রং হলদে হয়। শুধু তাই নয়, গরুর পীঠের ঘাড়ে কাছে কুঁজোর মধ্যেও স্বর্ণ নাড়ি থাকে। সূর্যের আলো পড়লে যেখানে থেকে সোনা বেরোয়। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবুর এই মন্তব্য ঘিরে রীতিমতো রসিকতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোমবার বর্ধমানে ঘোষ ও গাভি কল্য়াণ সমিতির বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন দিলীপবাবু। দিলীপবাবু বলেন, 'দেশি গরু পুষুন। বিদেশি গরু পুষবেন না। দেশি গরুর দুধে যে ঔষধি গুণ আছে, অন্য কিছুতে তা নেই। ভারতীয় গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলদে থাকে। দেশি গরুর কুঁজে পীঠে কুঁজ থাকে। সেখানে স্বর্ণ নাড়ি থাকে। সেখানে সূর্যের রোদ পড়লে সোনা তৈরি হয়।'

দিলীপ এ দিন গোপালকদের বিদেশি গরু না পোষার পরামর্শ দেন। বিদেশি গরু নিয়েও ব্যঙ্গ করেন দিলীপ। তাঁর মতে, বিদেশ থেকে আনা গরু কোনও গরুই নয়, শুধুমাত্র এক ধরনের জানোয়ার। মজা করে দিলীপ বলেন, 'যে গরু হাম্বা বলে না সেটা গরুই নয়। বিদেশ থেকে আনা গরু তো বোবা। তাই ওটা গোমাতা নয়, আন্টি! গোমূত্র, গোবর, দুধ যা যা ব্যবহার করে আমরা উপকার পাই, বিদেশি গরুর মধ্যে তার কিছুই নেই।'

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ