রাতদুপুরে পাণিহাটিতে বোমাবাজি, চার চাকা গাড়িতে করে তোলা তুলতে এসেছিল চোর বিশু

রাতদুপুরে পাণিহাটিতে বোমাবাজি, চার চাকা গাড়িতে করে তোলা তুলতে এসেছিল চোর বিশু

Published : May 29, 2022, 02:15 PM IST

রাতদুপুরে পাণিহাটিতে তোলাবাজি। তোলার টাকা না পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রায় সাতটি বোমা ছোঁড়ে। ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় একজন জখম হয়েছে।

তোলার টাকা না পেয়ে দুষ্কৃতী তাণ্ডব উত্তর ২৪ পরগনার  পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় ব্যবসায়ী রন্টা মাইতির প্লাস্টিক কারখানায় একটি চারচাকা গাড়ি করে তোলা চাইতে আসে বিশু কর্মকার ওরফে চোর বিশু নামে এক কুখ্যাত দুষ্কৃতী ।  তার সাথে ছিল সাগরেদ পাপাই। ওই ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করায় তাকে হুমকি দেয় বিশু, সেই সময় ব্যবসায়ী রন্টা পানিহাটি পৌরসভার কাউন্সিলর জয়ন্ত দাস (গোবিন্দ) কে ফোন করে বিষয়টি জানায়, কাউন্সিলরকে বিষয়টি জানানোর পর তিনি খড়দহ থানার পুলিসকে খবর দেন । খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় । পুলিশ সেই দুষ্কৃতীদের ধরতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে তারা চম্পট দেয়, পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হয় খড়দহ থানার পিসি পার্টির এস আই প্রণব দেবনাথ । দুষ্কৃতীরা চম্পট দেওয়ার সময় ওই এলাকায় অর্থাৎ পানিহাটি অ্যাঙ্গেলস নগর ডা: লাল মোহন ব্যানার্জির রোডের ওপর ও  যুগবানি ক্লাব লক্ষ আরো দুটি বোমা মারে । পরে জয়ন্ত দাসের (গোবিন্দ) তৃণমূল কংগ্রেসের পাটি অফিস মাতঙ্গিনী ভবন লক্ষ্য করে পাঁচটি বোমা মারে দুষ্কৃতীরা । চারটি বোমা ফেটেছে ও একটি ফটেনি । ঘটনাস্থল থেকে একটি কৌটো বোম উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ । বোমার আঘাতে ঘটনাস্থলে থাকা একজন যুবক আহত হয়েছেন । মোট ৭ টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা । 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ