রেল লাইনে টিকটকের নেশা, প্রাণ গেল কিশোরের, দেখুন ভিডিও

রেল লাইনে টিকটকের নেশা, প্রাণ গেল কিশোরের, দেখুন ভিডিও

Published : Aug 19, 2019, 11:34 PM IST
  • চলন্ত ট্রেনের সামনে টিকটক ভিডিও-র নেশা
  • নেশার জেরে প্রাণ গেল পুরুলিয়ার কিশোরের
  • পুরুলিয়া শহরের কাছেই রবিবার মর্মান্তিক দুর্ঘটনা
  • রেল লাইনের উপর টিকটক ভিডিও করছিল চার কিশোর

নেশা ছিল ঝুঁকি নিয়ে টিকটক ভিডিও তৈরি করা। আর তা করতে গিয়েই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। আহত আরও এক। রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনের কাছেই। মৃত কিশোরের নাম মহম্মদ নুর হাসান আনসারি (১৫)। রবিবার পুরুলিয়া স্টেশন থেকে দু' কিলোমিটার মতো দূরে রেল লাইনের উপরেই টিকটক ভিডিও তৈরি করছিল চার কিশোর। এদের মধ্যে হাসান আনসারি নামে মৃত ওই কিশোর এর আগেও বেশ কয়েকবার ট্রেনের সামনে টিকটক ভিডিও তৈরি করেছে।

রবিবার পুরুলিয়া- চান্ডিল শাখার রেল লাইনের উপরে এই ভিডিও শ্যুট করছিল তারা। আচমকাই বরাভুম- পুরুলিয়া প্যাসেঞ্জার ট্রেনের সামনে পড়ে যায় ওই কিশোর এবং তার এক সঙ্গী। ট্রেনের ধাক্কায় দু' জনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাত লাগে হাসান আনসারি নামে ওই যুবকের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাকি দুই কিশোর। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ