নবান্নে পৌঁছল সিবিআই, বাধা পুলিশের, কার নামে গেল চিঠি, দেখুন ভিডিও

নবান্নে পৌঁছল সিবিআই, বাধা পুলিশের, কার নামে গেল চিঠি, দেখুন ভিডিও

Published : Sep 15, 2019, 07:09 PM IST
  • নবান্নে সিবিআই-এর দুই প্রতিনিধি
  • সিবিআই চিঠি গ্রহণ করলেন না পুলিশকর্মীরা
     

এবার নবান্নে পৌঁছে গেল সিবিআই। যদিও শেষ পর্যন্ত সিবিআই অফিসারদের নিয়ে যাওয়া চিঠি গ্রহণ করলেন না নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণ টানাপোড়েন চলার পরে শেষে চিঠি নিয়েই সিজিও কমপ্লেক্সে ফিরে এলেন সিবিআই-এর দুই আধিকারিক। ফের তাঁদের সোমবার নবান্নে যেতে বলা হয়েছে। জানা গিয়েছে, এ দিন মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিবের মতো রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের চিঠি দিতে নবান্নে গিয়েছিলেন সিবিআই-এর দুই আধিকারিক। 

যদিও এই চিঠির সঙ্গে রাজীব কুমারের হাজিরার কোনও সম্পর্ক আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিঠিতে রাজীব কুমারের গতিবিধি সম্পর্কে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজীব ইতিমধ্যেই ই মেল করে সিবিআই-কে জানিয়েছেন, ছুটিতে থাকায় এখনই তিনি হাজিরা দিতে পারছেন না। এ বিষয়ে মুখ খুলতে চাননি সিবিআই-এর দুই আধিকারিক। এ দিন বিকেলে সিবিআই অফিসাররা চিঠি দিতে নবান্নের গেটে পৌঁছলে বাধা দেয় পুলিশ। চিঠিও নিতে চাননি কর্তব্যরত পুলিশকর্মীরা। বিষয়টি নিজেদের উচ্চ আধিকারিকদের কাছে জানান দুই সিবিআই অফিসার। তার পরেও চিঠি নিয়ে নাড়াচাড়ার পরে ফিরে আসেন সিবিআই-এর দুই প্রতিনিধি। তাঁদের বলে দেওয়া হয়, রবিবার হওয়ায় নবান্নে চিঠি গ্রহণ করার মতো কেউ নেই। চিঠি দিতে গেলে তাঁদের সোমবার আসতে হবে। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ