রাজীব নাকি এখানেই ভর্তি, জল্পনা বাড়িয়ে হাসপাতালে হানা সিবিআই-এর, দেখুন ভিডিও

রাজীব নাকি এখানেই ভর্তি, জল্পনা বাড়িয়ে হাসপাতালে হানা সিবিআই-এর, দেখুন ভিডিও

Published : Sep 21, 2019, 06:35 PM IST
  • রাজীব কুমারের খোঁজে হাসপাতালে হানা
  • দক্ষিণ চব্বিশ পরগণার বেসরকারি হাসপাতালে সিবিআই গোয়েন্দারা

রাজীব কুমার কি হাসপাতালে ভর্তি? দক্ষিণ চব্বিশ পরগণার পুজালিতে একটি বেসরকারি হাসপাতালে আচমকা সিবিআই হানায় সেই জল্পনাই ছড়াল। এ দিন সকাল থেকেই কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় রাজীব কুমারের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই। দুপুরের দিকে আচমকাই পুজালির ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান সিবিআই গোয়েন্দাদের একটি দল। 

সিবিআই সূত্রের খবর, ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন রাজীব কুমার, এমন তথ্য ছিল সিবিআই-এর কাছে। তারই ভিত্তিতে হাসপাতালে সিবিআই গোয়েন্দারা হানা দেন বলে খবর। শেষ পর্যন্ত অবশ্য বেশ কিছুক্ষণ ওই হাসপাতালে তল্লাশি চালিয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। এর পরে ফের দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। প্রসঙ্গত এ দিন সকালেই রাজীবের খোঁজে ভবানী ভবনেও হানা দিয়েছিল সিবিআই গোয়েন্দাদের একটি দল। পরে অবশ্য দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসনের তরফে জানানো হয়, ওই হাসপাতালে এসে এক সিবিআই আধিকারিক রক্তচাপ মাপান এবং ওষুধ কিনে নিয়ে বেরিয়ে যান। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ