গায়ের জোরে পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি, গোবরডাঙায় ধুন্ধুমার, দেখুন ভিডিও

গায়ের জোরে পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি, গোবরডাঙায় ধুন্ধুমার, দেখুন ভিডিও

Published : Jul 06, 2019, 05:35 PM IST
  • গোবরডাঙায় পুলিশ- বিজেপি সংঘর্ষ
  • বিজেপি-র পুরসভা অভিযান আটকানোর চেষ্টা পুলিশের
  • পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি সমর্থকরা

পুলিশ বিজেপি সংঘর্ষে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙা। এ দিন কাটমানি ফেরতের দাবিতে গোবরডাঙা পুরসভা অভিযানের ডাক দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রায় শ' পাঁচেক বিজেপি কর্মী এ দিন দুপুরে মিছিল করে পুরসভায় ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। কিন্তু বিজেপি কর্মীদের তুলনায় পুলিশকর্মীরা ছিলেন হাতেগোণা। ফলে কিছুক্ষণের মধ্যেই পুলিশের ব্যারিকেড ভেঙে পুরসভার দিকে এগিয়ে যান বিজেপি-র নেতা কর্মীরা। শেষ পর্যন্ত পুরসভার গেট আটকে কোনওক্রমে বিজেপি সমর্থকদের আটকায় পুলিশ। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। 

বিজেপি-র অভিযোগ, পুলিশের মারে তাঁদের কুড়ি থেকে পঁচিশজন সমর্থক আহত হয়েছেন। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালিয়েছে বলেও অভিযোগ বিজেপি সমর্থকদের। বিজেপি সমর্থকদের আটকাতে গিয়ে দুই পুলিশকর্মীও আহত হন। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ