খেলায় জিতে কেন জয় শ্রীরাম, ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র স্কুল, দেখুন ভিডিও

খেলায় জিতে কেন জয় শ্রীরাম, ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র স্কুল, দেখুন ভিডিও

Published : Jul 10, 2019, 07:14 PM IST
  • জয় শ্রীরাম বলা নিয়ে স্কুল ছাত্রদের সংঘর্ষ
  • দক্ষিণ চব্বিশ পরগণার বাখরাহাটের ঘটনা
  • সংঘর্ষে জড়িয়ে পড়েন অভিভাবকরাও
     

ফুটবল খেলার শেষে বিজয়োৎসব পালন করতে গিয়ে জয় শ্রীরাম বলল একদল ছাত্র। আর তা নিয়েই তুলকালাম কাণ্ড ঘটল দক্ষিণ চব্বিশ পরগণার বাখরাহাটে। ছাত্রদের মধ্যে সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ল অভিভাবকদের মধ্যেও। যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র এবং অভিভাবক। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাটি ঘটেছে বাখরাহাট উচ্চ বিদ্যালয়ে। মঙ্গলবার স্কুল সংলগ্ন মাঠেই ফুটবল খেলা ছিল স্কুলের ছাত্রদের মধ্যে। খেলা শেষে জয়ী ছাত্ররা জয় শ্রীরাম স্লোগান দেয়। এতে আপত্তি জানায় পরাজিত দলের ছাত্ররা। সেই থেকে শুরু হয় বচসা, যা সংঘর্ষে গড়ায়। অভিযোগ, সেই ঘটনার রেশ ধরেই এ দিন স্কুল শুরু হওয়ার আগে একাদশ শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরে করে দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র। খবর পেয়ে স্কুলে জড়ো হন কিছু অভিভাবক। তাঁরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ