কেন গ্রেফতার সন্ময়, প্রতিবাদে বিক্ষোভে বাম- কংগ্রেস, দেখুন ভিডিও

কেন গ্রেফতার সন্ময়, প্রতিবাদে বিক্ষোভে বাম- কংগ্রেস, দেখুন ভিডিও

Published : Oct 18, 2019, 06:00 PM ISTUpdated : Oct 18, 2019, 06:02 PM IST
  • কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের প্রতিবাদ
  • বিটি রোড অবরোধ করেন বাম এবং কংগ্রেস সমর্থকরা

প্রাক্তন কাউন্সিলর এবং কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে এ দিন খড়দহ থানার সামনে একসঙ্গে বিক্ষোভ দেখাল কংগ্রেস এবং বামফ্রন্ট। কী অভিযোগে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করা হল তা জানতে চেয়ে খড়দহ থানায় ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভে হাজির ছিলেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অরুণাভ ঘোষ। প্রায় আধঘণ্টা খড়দহ থানার সামনে বিটি রোড অবরোধ করে রাখেন বাম এবং কংগ্রেস সমর্থকরা। 

বৃহস্পতিবার রাতে উত্তর চব্বিশ পরগণার কংগ্রেস নেতা সন্ময়বাবুর এই গ্রেফতারির পর থেকে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সন্ময়বাবুর পরিবারের অভিযোগ, সোদপুর এক পরিচিতর বাড়ি থেকে আচমকা গ্রেফতার করার পর পুরুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে সন্ময়বাবুকে। কিন্তু সরকারিভাবে গ্রেফতারির কথা তাঁদের জানানোই হয়নি। প্রায় কুড়ি বছর পানিহাটিতে জনপ্রতিনিধি ছিলেন সন্ময়বাবু। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ