Malda double murder: মালদহে যুবক-­­­­যুবতীর মৃতদেহ উদ্ধার

Malda double murder: মালদহে যুবক-­­­­যুবতীর মৃতদেহ উদ্ধার

Published : Nov 23, 2021, 08:53 PM IST

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে। মৃত যুবকের নাম রনি দাস (২২)।
 

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের এয়ারপোর্ট এলাকায়। মঙ্গলবার সকালে এক যুবক ও যুবতীর দেহ উদ্ধার হয় এয়ারপোর্ট চত্বরের মাঠে। মৃত যুবকের নাম রনি দাস (২২)। যুবক ইংরেজবাজারের বাগবাড়ির দুর্গাপল্লীর বাসিন্দা। যুবতীর নাম শাম্বিকা রায় (১৮)। তিনি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা। এদিন সকালে প্রাতঃভ্রমণ করার সময় জোড়া মৃতদেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। মৃতদেহে আঘাত ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃতদেহ দুটির পাশেই পড়েছিল ওই যুবকের বাইক। যুবকের পরিবারের অনুমান, খুন করা হয়েছে দু'জনকে। মৃত যুবক স্থানীয় আইটিআই কলেজে পাঠরত ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার থেকেই নিখোঁজ ছিল বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে করেছে পুলিশ।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ