'ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে যাব', বর্ধমানে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি সিপিএম নেত্রী মীনাক্ষীর

'ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে যাব', বর্ধমানে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি সিপিএম নেত্রী মীনাক্ষীর

Published : Aug 22, 2022, 10:56 PM IST

'পঞ্চায়েত নির্বাচনে বাধা দিলে তীব্র প্রতিবাদ হবে। ঝাণ্ডার সঙ্গে ডাণ্ডা নিয়ে যাব'। বর্ধমানের কার্জন গেট থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি  দিলেন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক ও সিপিআইএম নেত্রী  মীনাক্ষী মুখোপাধ্যায়ের। সোমবার বর্ধমানে মিছিল হয় ডিওয়াইএফআইয়ের। বর্ধমান স্টেশন থেকে মিছিল শুরু হয়ে কার্জনগেট চত্বরে জমায়েত হয়। সেখানে সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উজ্জিবীত করতে স্কুল শিক্ষক নিয়োগ দুর্ণীতির পাশাপাশি গরি পাচার-কয়লা কেলেঙ্কারির মত বিষয়গুলি তুলে ধরেন। 

সোমবার বিকালে ‘স্বাধীনতা বাঁচাও, কাজের অধিকার দাও’ এই দাবীতে বর্ধমান ষ্টেশন থেকে মিছিল করে ডি ওয়াই এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটি। কার্জনগেট পর্যন্ত এই মিছিলের সামনে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।  তিনি বলেন, অনেক কষ্ট করে দেশের স্বাধীনতা এসেছে। স্বপ্ন দেখলাম আর রাজারাণীর মূর্তি এনে কার্জনগেটে বসিয়ে দিলাম, এইভাবে স্বাধীনতা আসেনি। সেই স্বাধীনতা, দেশের গণতন্ত্র, সংবিধানের অধিকার আজ নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। স্বাধীনতা সংগ্রামে বিজেপির ভূমিকা নেই। হিন্দু মুসলমান, শিখ, খ্রিষ্টানরা লড়াই করে স্বাধীনতা এনেছে। তিনি বলেন, 'আমরা অনুব্রত নিয়ে কিছু বলবো না। কারণ, গরু চোর নিয়ে আমরা কেন কিছু বলবো? শুধু এটা বলবো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, অনুব্রতরা তাঁদের  মেয়ের ভবিষ্যৎ, চিন্তা ভাবনাকে নষ্ট করেছে।' তিনি বলেন এই রাজ্যের চাকরিপ্রার্থীদের  বোঝানো হয়েছে চাকরি পেতে গেলে দিদি ও টাকা লাগে- পার্থ লাগে আর তাঁর বান্ধবী অর্পিতা লাগে। এরাই রিয়েল কন্যাশ্রী। পাশাপাশি, অনুব্রত মণ্ডলের মেয়ে যে স্কুলে চাকরি করত, সেই  স্কুলের পরিচালনা সমিতি, প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবি তোলেন তিনি।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ