পেঁয়াজের কেজি একশো, বাতিল রবিবারের মাংস-ভাত, দেখুন ভিডিও

পেঁয়াজের কেজি একশো, বাতিল রবিবারের মাংস-ভাত, দেখুন ভিডিও

Published : Dec 01, 2019, 03:38 PM IST
  • পেঁয়াজের দামের প্রভাব মাংসের বিক্রিতে
  • পেঁয়াজের দাম শুনে মাংস কিনছেন না অনেকেই
  • উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দেখা গেল এমনই ছবি
     

রবিবারের মেনু মানেই অধিকাংশ বাঙালি বাড়িতে মাংস ভাত বাঁধা। স্বাস্থ্য বা বাজেটের কথা বিশেষ না ভেবে সপ্তাহে এই একটি দিন অন্তত খাসির মাংস সহযোগে ভাত খাওয়াটা বহু মানুষেরই পছন্দ। কিন্তু সেই শখ পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছে পেঁয়াজের অগ্নিমূল্য। রবিবার সকালে বাজারে মাংস কিনতে গিয়েও পেঁয়াজের দাম শুনে পিছিয়ে আসছেন অনেকেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও রবিবার সকালে এমন ছবিই দেখা গেল। এমনিতেই খাসির মাংসের কেজি ছ'শো টাকা ছাড়িয়েছে। তা সত্ত্বেও মাংস কিনতে যাওয়ার আগে যাঁরা পেঁয়াজের দর শুনছেন, তাঁরা সিদ্ধান্ত বদলে মাছ বা ডিমের দিকে ঝুঁকছেন। কারণ একশো টাকা কেজি দরে পেঁয়াজ কিনে মাংস খেতে নারাজ অনেকেই। ফলে পেঁয়াজের চড়া দামের জেরে রবিবারও প্রত্যাশিত বিক্রি নেই মাংসের দোকানে। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ