মমতার আচরণকে কটাক্ষ, ডাক্তারদের কাজে ফেরার আবেদন দিলীপের, দেখুন ভিডিও

মমতার আচরণকে কটাক্ষ, ডাক্তারদের কাজে ফেরার আবেদন দিলীপের, দেখুন ভিডিও

Published : Jun 14, 2019, 05:17 PM IST
  • মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা দিলীপ ঘোষের
  • ডাক্তারদের কাজে ফেরার আবেদন বিজেপি রাজ্য সভাপতির
  • রোগীদের কথা ভেবেই কাজে যোগ দেওয়ার আবেদন


চিকিৎসকদের সঙ্গে গুন্ডা, শ্রমিকের মতো ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেও চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুক্রবার চতুর্থ দিনে পড়ল। এ দিন বাঁকুড়ায় দিলীপবাবু বলেন, 'যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, হাসপাতাল ঝগড়া করার জায়গা নয়। কারও ইগো, মান-সম্মানের বিষয় নয়। মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে। ডাক্তারদের সুরক্ষা অবশ্য হওয়া উচিত, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা আগে হওয়া উচিত।  ডাক্তারদের সুরক্ষার অভাব আছে, আমরা জানি। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে চিকিৎসকদের হরতাল প্রত্যাহার করা উচিত।'

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনরত চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে খড়্গপুরের সাংসদ অভিযোগ করেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের সঙ্গে শ্রমিকের মতো, গুন্ডার মতো ব্যবহার করছেন, সেটা ঠিক নয়।' তাঁর আরও দাবি, চিকিৎসকরা সিপিএম বা বিজেপি, কোনও রাজনৈতিক দলের নন।  

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ