প্রাণের বনগাঁতেই অপমানিত বিভূতিভূষণ, জন্মদিনে চটুল নাচ, দেখুন ভিডিও

প্রাণের বনগাঁতেই অপমানিত বিভূতিভূষণ, জন্মদিনে চটুল নাচ, দেখুন ভিডিও

Published : Sep 15, 2019, 01:30 PM IST
  • বিভূতিভূষণের  জন্মদিনে চটুল নাচের আসর, কলুষিত হল স্মৃতি বিজড়িত বনগাঁ
  • উত্তর চব্বিশ পরগণার বনগাঁর গোপালনগরের ঘটনা
  • বিভূতিভূষণের জন্মদিনে চটুল নাচের আসর
  • সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে মেলায় লজ্জাজনক ঘটনা
     

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে মেলা। আর সেই মেলাতেই আয়োজিত হল চটুল নাচের আসর। ছোট পোশাকে যুবতীদের চটুল নাচ দেখতে ভিড় করল মদ্যপ যুবকরা। এমনই লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল অমর কথা সাহিত্যের স্মৃতি বিজড়িত বনগাঁর গোপালনগর এলাকা। নিজের কৈশোর এবং যৌবনের একটা বড় অংশ যেখানে কাটিয়েছিলেন বিভূতিভূষণ। চটুল নাচের আসর যখন জমে উঠেছে, তখনও মঞ্চের একপাশে বিভূতিভূষণের ছবি রাখা ছিল। মঞ্চে লাগানো ব্যানারেও ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমাজের সর্বস্তর থেকে সমালোচনার ঝড় উঠেছে। 

গোপালনগর থানার শ্রীপল্লি এলাকায় এখনও রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি। এই বাড়িতে কাটিয়েছেন স্কুলজীবন। রচনা করেছেন বহু সাহিত্যও।গোপালনগর হরিপদ ইন্সটিটিউশনে শিক্ষকতাও করতে যেতেন এই বাড়ি থেকেই। কিংবদন্তি সাহিত্যিকের সেই বাড়ি আজও সাহিত্যপ্রেমী মানুষ এবং পর্যটকদের কাছে অন্যতম দ্রষ্টব্য। ১২ সেপ্টেম্বর বিভূতিভূষণের জন্মদিন উপলক্ষে গত ২৩ বছর ধরে শ্রীপল্লির মাঠে আয়োজিত হয় বিভূতিভূষণ সাহিত্য মেলা ও লোকসংস্কৃতি উৎসব। সেখানেই এই চটুল নাচ শুরু হয়। সাহিত্যপ্রেমীদের অভিযোগ, বিভূতিভূষণের স্মৃতিতে আয়োজিত মেলায় এমন নাচের আয়োজন করে আসলে কিংবদন্তি সাহিত্যিকের স্মৃতিবিজড়িত এলাকাকেই কলঙ্কিত করল অনুষ্ঠানের উদ্যোক্তারা। 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ