মায়ের খোঁজ নেই, অঙ্কিতা, শুভেচ্ছার মুখেভাত দিলেন জেলাশাসক, দেখুন ভিডিও

মায়ের খোঁজ নেই, অঙ্কিতা, শুভেচ্ছার মুখেভাত দিলেন জেলাশাসক, দেখুন ভিডিও

Published : Jul 31, 2019, 01:41 PM IST
  • পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে অন্নপ্রাসন
  • অন্নপ্রাসন হল অনাথ শিশুদের
  • মুখে ভাত দিলেন জেলাশাসক
  • জাঁকজমক করে হল অনুষ্ঠান

তিনজনের মধ্যে দু' জনই অনাথ। জন্মদাত্রী মা তাদের জন্ম দিয়েই উধাও হয়ে গিয়েছেন। বাকি একজনের মা থাকলেও সে আইনের চোখে দোষী। তিন সন্তানেরই ঠাঁই হয়েছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বালিকা আবাসনে। আর সেখানেই মঙ্গলবার মহা ধুমধামের সঙ্গে তাদের তিন জনেরই মুখেভাত দেওয়া হল। শিশুদের মুখে অন্ন তুলে দিয়ে আশীর্বাদ করতে হাজির ছিলেন খোদ জেলাশাসক রশ্মি কোমল, অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা, হোম সুপার সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও। তিন শিশুকন্যা অঙ্কিতা, শুভেচ্ছা ও অমৃতার অন্নপ্রাশনের আয়োজনে কোনও খামতি ছিল না। সরকারি এই হোমেপ্রথমবার অন্নপ্রাশনের অনুষ্ঠান হল।  

সকাল থেকেই ৬ থেকে ৮ মাস বয়সি ওই শিশুদের অন্নপ্রাসনের অনুষ্ঠানকে ঘিরে আবাসিকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। সকাল থেকেই বেজে চলছিল সানাই। চন্দনের টিপ, রজনীগন্ধার মালা, নতুন কাপড়চোপড় পরিয়ে সাজানো হয়েছিল ওই তিন শিশুকে। মুখে ভাতের অনুষ্ঠানে শিশুদের পাতে পাঁচ রকমের ভাজা দিয়ে ভাত, ডাল, তরকারি, চাটনি, পাপড়, দই, মিষ্টি দিয়ে থালা সাজানো হয়েছিল। ছিল সুস্বাদু পায়েসও। অন্নপ্রাসনের অনুষ্ঠান উপলক্ষে বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা হোম। তিনজনের মধ্যে প্রথম অঙ্কিতা ও শুভেচ্ছা অনাথ। দু' জনেরই গত বছর ১ ডিসেম্বর জন্ম হয়েছিল। দু' জনেই বর্তমানে শিশু দত্তক গ্রহণ কেন্দ্রের বাসিন্দা। অঙ্কিতাকে খড়্গপুর মহকুমা হাসপাতাল এবং শুভেচ্ছাকে পুরুলিয়া জেলা হাসপাতাল থেকে এখানে আনা হয়। আর অমৃতার ঠাঁই হয়েছে তার মা অঞ্জলী কিষ্কুর দৌলতে। আসামী হলেও নাবালিকা হওয়ায় অঞ্জলীকে ঝাড়গ্রাম আদালত সরকারি হোমে পাঠিয়েছে। তখন সে ছিল গর্ভবতী। গত বছরের ২০ সেপ্টেম্বর সে অমৃতার জন্ম দেয়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ