পারিবারিক বিবাদের জেরে মদ্যপ দাদাকে কুপিয়ে খুন করল ভাই, আতঙ্কে পরিবারের সদস্যরা

পারিবারিক বিবাদের জেরে মদ্যপ দাদাকে কুপিয়ে খুন করল ভাই, আতঙ্কে পরিবারের সদস্যরা

Published : Oct 14, 2020, 03:03 PM ISTUpdated : Oct 15, 2020, 11:32 AM IST
  • পারিবারিক বিবাদের জেরে মদ্যপ দাদাকে কুপিয়ে খুন করল ভাই
  • ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপে
  • ঘটনাকে ঘিরে শোকের ছায়া নামে পরিবারে
  • ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ

পারিবারিক বিবাদের জেরে মদ্যপ দাদাকে কুপিয়ে খুন করল ভাই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ ব্লকের কারগিল পাড়ায়। মৃত ব্যক্তির নাম সুজিত দেবনাথ (৩০)।  অভিযুক্ত বাপ্পা দেবনাথ সুজিত দেবনাথের খুড়তুতো ভাই। স্থানীয় সূত্রের খবর, দুজনেই পরিযায়ী শ্রমিক ছিলেন। লকডাউনের আগে মুম্বাই থেকে বাড়ি ফিরে এসেছিলেন দুজনেই। অভিযুক্ত বাপ্পার বুধবার মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল। সেই মত তার টিকিটও কাটা ছিল। সূত্রের খবর, বাপ্পা দেবনাথ মুম্বাইয়ের একটি হোটেলে কুকের কাজ করতেন। সুজিতও মুম্বাই একটি হোটেলে কাজ করতেন। ফিরে এসে সুজিত বাড়ির সামনেই একটি চায়ের দোকান চালাচ্ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে বারোটার পর অভিযুক্ত বাপ্পা দেবনাথ খুড়তুতো ভাই সুজিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। দীর্ঘদিন ধরেই উভয়ের মধ্যে পারিবারিক বিবাদ ছিল জানা গিয়েছ। মঙ্গলবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় বলে খবর। অভিযোগ সেইসময়ে অভিযুক্ত বাপ্পা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে সুজিত দেবনাথের গলা এবং হাতে কোপ মারে। পরে পুলিশের কাছে খবর গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় সুজিত দেবনাথকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ভাই বাপ্পা দেবনাথকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ