স্নান সেরে সাজল হাতির দল, ডুয়ার্সে ধুমধাম করে হল  বিশ্বকর্মার বাহনের পুজো

স্নান সেরে সাজল হাতির দল, ডুয়ার্সে ধুমধাম করে হল বিশ্বকর্মার বাহনের পুজো

Published : Sep 18, 2019, 04:41 PM ISTUpdated : Sep 18, 2019, 06:11 PM IST
  • জলপাইগুড়িতে পূজিত হল বিশ্বকর্মার বাহন
  • নিয়ম, নিষ্ঠা মেনে পুজো করা হল ৬টি কুনকি হাতিকে
  • পুজো দেখতে গ্রামবাসীদের সঙ্গে ভিড় জমালেন পর্যটকরা
  • গত ১০ বছর ধরে হাতি পুজো চলছে ডুয়ার্সে

ডুয়ার্সে বেড়াতে এসে এক অনন্য অভিজ্ঞতার স্বাক্ষি  হলেন  পর্যটকরা। বুধবার মেটেলি ব্লকের গাছবাড়িতে আয়োজন করা হয়েছিল হাতিপুজোর।  সূর্য্য, কাবেরি, হিলারি, চম্পা, বসন্ত ও শ্রাবণী এই ৬টি কুনকি হাতিকে স্নান করে সাজিয়ে, গুছিয়ে পুজো মণ্ডপে নিয়ে আসা হয়। এরপর  নিয়ম নীতি মেনে, মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন পুরোহিত। চলল শঙ্খ , উলুধ্বনি। পুজো শেষে হাতিদের ভালমন্দ খাওয়ান হয়। বিশ্বকর্মার বাহনের পুজো দেখতে স্থানীয় গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে ভিড় জমান পর্যটকরা। তারাও মহাআনন্দে কলা, আপেল মুখে তুলে দেন সূর্য্য, কাবেরীদের মুখে। গত ১০ বছর ধরে হাতি পুজো হয়ে আসছে ডুয়ার্সে। একসময় নমঃ নমঃ করে শুরু হলেও ক্রমেই  পর্যটকদের কাছে জনপ্রিয় হচ্ছে।  তাই বনদফতরও এখন ঘটা করে হাতি পুজো করছে।  পুজো শেষে গ্রামবাসি ও পর্যটকরা একসঙ্গে পংঙ্কিভোজও সারেন। মেনুতে ছিল খিচুড়ি, তরকারি, পাঁপড় আর সবশেষে মিষ্টি। এদিন পুজো উপলক্ষ্যে ৬টি হাতিকেই সবেতন ছুটি দেওয়া হয়েছিল। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ