ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কাছে বন্দুক- গুলি, দুর্গাপুরে হাতেনাতে গ্রেফতার, দেখুন ভিডিও

ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কাছে বন্দুক- গুলি, দুর্গাপুরে হাতেনাতে গ্রেফতার, দেখুন ভিডিও

Published : Aug 21, 2019, 11:15 PM ISTUpdated : Aug 21, 2019, 11:18 PM IST
  • দুর্গাপুর নিউটিউনশিপ থানা এলাকার ঘটনা
  • বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের কাছে উদ্ধার বন্দুক, গুলি
     

দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে আগ্নেয়াস্ত্র- সহ গ্রেফতার করল নিউটাউনশিপ থানার পুলিশ। ওই ছাত্রের সঙ্গে তাঁর আরও এক সঙ্গীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নাম সোহম চট্টোপাধ্যায়। সে একটি  বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ওই ছাত্র দুর্গাপুরের এমএএমসি টাউনশিপের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত অন্য যুবকের নাম নয়ন দে। তল্লাশি চালিয়ে পুলিশ ওই ছাত্রের কাছ থেকে একটি অত্যাধুনিক মানের দেশীয় সিক্স শাটার পাইপগান- সহ চারটি গুলি উদ্ধার করেছে। এত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কীভাবে ওই ছাত্রের হাতে  এল, পুলিশ তার তদন্ত শুরু করেছে।
.
নিউটাউনশিপ থানার অফিসার ইন চার্জ বিজন সমাদ্দার জানান, 'মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগরের অমরাবতীর ভিতরে একটি জায়গা থেকে সোহম চট্টোপাধ্যায় ও নয়ন দে কে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরেই ওই দুই যুবক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে আমাদের কাছে খবর আসছিল। তখন থেকেই ওদের ওপর পুলিশের নজরদারি ছিল।' 
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ