রাজ্যপালের দারস্থ বলবিন্দর সিং -এর পরিবার, তবে রাজ্য সরকারের ওপরেও ভরসা আছে বলে জানালেন তারা

রাজ্যপালের দারস্থ বলবিন্দর সিং -এর পরিবার, তবে রাজ্য সরকারের ওপরেও ভরসা আছে বলে জানালেন তারা

Published : Oct 15, 2020, 03:04 PM IST
  • অবশেষে রাজ্যপালের দারস্থ হলেন বলবিন্দর সিং -এর পরিবার
  • নবান্ন অভিযানে বলবিন্দর সিং -এর কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র
  • তার পরেই গ্রেফতার করা হয়ে তাঁকে
  • তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতেই রাজ্যপালের দারস্থ হয়েছেন তারা

এবার রজ্যপালের দারস্থ হলেন বলবিন্দর সিং -এর পরিবার। উল্লেখ্য, ৮ অক্টোবর বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। সেই নবান্ন অভিযানের চারটি মিছিল চার দিক থেকে নবান্নে যাচ্ছিল। তার মধ্যেই একটি মিছিলে ছিলেন বলবিন্দর সিং। হাওড়া-ময়দানের মিছিলে ছিলেন তিনি। পরে নবান্ন অভিযানের সব মিছিল আটকে দেয় পুলিশ। বাদ যায়নি হাওড়া-ময়দানের মিছিলও। ওই দিন হাওড়া ময়দানের মিছিলকে ধাওয়া করে পুলিশ। আর সেখানেই বলবিন্দর সিং -এর কাছ থেকে মেলে আগ্নেয়াস্ত্র। এই ঘটনা নিয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল প্রিয়াঙ্কুর পান্ডের দেহরক্ষী সে। আর সেই কারণেই আগ্নেয়াস্ত্র ছিল তাঁর কাছে। অন্যদিকে হাওড়া সিটি পুলিশের মত ছিল ভিন্ন। তারা জনিয়েছিলেন আগ্নেয়াস্ত্রটি জম্মু-কাশ্মীর থেকে লাইসেন্স প্রাপ্ত। আর সেই কারণেই গ্রেফতার করা হয় বলবিন্দর সিং -কে। বলবিন্দর সিং -এর পরিবার জানিয়েছেন তিনি আর্মিতে ছিলেন। তাই তাঁর কাছে পিস্তল থাকাটা খুবই স্বাভাবিক। বলবিন্দর সিং -কে ছেড়ে দেওয়ারও দাবি জানিয়েছে তাঁর পরিবার। আর সেই কারণেই রাজ্যপালের কাছে গিয়েছিলন বলবিন্দর সিং -এর পরিবার। সেখানে ছিলেন বলবিন্দর সিং -এর স্ত্রীও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপরেও ভরসা রাখছেন তারা। তারা আশা করছেন ঠিক ভুলের বিচার করেই ছেড়ে দেওয়া হবে তাঁকে।
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ