চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুজোর আগে ব্যাপক ক্ষতি বাজির

চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুজোর আগে ব্যাপক ক্ষতি বাজির

Published : Sep 28, 2020, 12:37 PM IST
  • চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
  • রবিবার গভীর রাতে সেখানে বিস্ফোরণ হয়
  • বিস্ফোরণের আওয়াজে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
  • আশপাশের বাজি ব্যবসায়ীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে

বারুইপুরের চাম্পাহাটির হাড়ালের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার গভীর রাতে সেখানে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আশেপাশের বাজি ব্যবসায়ীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার টিনের ছাদ উড়ে যায়। শুধু তাই নয় এসবেস্টস গুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং টিন গুলিও দুমড়ে-মুচড়ে গিয়েছে। বিভিন্ন ধরনের ফ্যান্সি বাজি তৈরি হতো ওই কারখানায়, এমনটাই জানাচ্ছেন আশপাশের বাজি ব্যবসায়ীরা। কি ভাবে আগুন লেগেছিল এবং কারখানার লাইসেন্স আছে কি না তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ