বিজেপি-র টাকায় বাংলায় তাণ্ডব সংখ্যালঘুদের, চাঞ্চল্যকর অভিযোগ ফিরহাদের, দেখুন ভিডিও

বিজেপি-র টাকায় বাংলায় তাণ্ডব সংখ্যালঘুদের, চাঞ্চল্যকর অভিযোগ ফিরহাদের, দেখুন ভিডিও

Published : Dec 14, 2019, 05:31 PM ISTUpdated : Dec 14, 2019, 06:12 PM IST
  • শান্তি রক্ষার আবেদন করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম
  • বিজেপি-র টাকায় চলছে তাণ্ডব, অভিযোগ কলকাতার মেয়রের
  • বিশৃঙ্খলা তৈরি হলে আখেরে লাভ বিজেপি-র, দাবি পুরমন্ত্রীর
     

বিজেপি-র টাকায় এবং উস্কানিতেই বিশৃঙ্খলা, তাণ্ডব চলছে বাংলা জুড়ে। নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা বন্ধের আর্জি জানাতে গিয়ে এমনই দাবি করলেন কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী এ দিন শান্তি রক্ষার আর্জি জানিয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসি হিন্দু- মুসলিমের লড়াই নয়। এটা গোটা দেশের লড়াই। তাঁর প্রশ্ন, বাংলায় এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন পথ অবরোধ করে, ট্রেনে- বাসে হামলা চালিয়ে বাংলার মানুষেরই অসুবিধা করা হচ্ছে?

কলকাতার মহানাগরিক এবং পুরমন্ত্রী রাখঢাক না করেই বলেন, প্রতিবাদের নামে এই বিশৃঙ্খলা চলতে থাকলে সংখ্যালঘুদের উপর ক্ষোভ জন্মাবে সংখ্যাগুরুদের। যার ফায়দা নেবে বিজেপি। এমন কী, বিজেপি-র টাকাতেই বাংলা জুড়ে এই তাণ্ডব চলছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ফিরহাদ হাকিম। হিংসাত্মক পথে না হেঁটে বরং গণতান্ত্রিক এবং সামাজিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আবেদন করেন তিনি। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ