সাত দিনে আড়াই কোটি ভিউ, পাঁচ বছরের ওলির গান ইউটিউবে ভাইরাল,  দেখুন ভিডিও

সাত দিনে আড়াই কোটি ভিউ, পাঁচ বছরের ওলির গান ইউটিউবে ভাইরাল, দেখুন ভিডিও

Published : Jul 16, 2019, 04:06 PM ISTUpdated : Jul 16, 2019, 04:42 PM IST
  • রায়গঞ্জের বাসিন্দা পাঁচ বছরের ওলি কুণ্ডু
  • অরিজিৎ সিংয়ের একটি গান গায় সে
  • সেই গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • দেশ, বিদেশ থেকে অভিনন্দন জানাচ্ছেন দর্শকরা
     


বয়স মাত্র পাঁচ বছর। রায়গঞ্জের তুলসিপাড়ার ছোট্ট ওলি কুণ্ডুর গানই এখন ইউটিউবে ভাইরাল। অরিজিৎ সিংয়ের গাওয়া 'সাংহাই' ছবির গান 'দুয়া' ওলিকে দিয়ে গাইয়ে ইউটিউবে আপলোড করেছিল রায়গঞ্জের একটি মিউজিক স্টুডিও। তার পর থেকে মাত্র এক সপ্তাহের মধ্যেই ইউটিউবে আড়াই কোটি ভিউ হয়েছে ওই শিশুকন্যার গাওয়া গানটির। শুধু তাই নয়, প্রায় আঠারো লক্ষ লাইক পড়েছে ওই ভিডিও-তে। দেশ, বিদেশ থেকে ওলিকে শুভেচ্ছা জানাচ্ছেন গুণমুগ্ধরা। অরিজিৎ সিং নিজে সোশ্যাল মিডিয়ায় ওলিকে শুভেচ্ছা জানিয়েছেন। গায়ক এবং সঙ্গীত পরিচালক রানা মজুমদার ভবিষ্যতে ওলিকে দিয়ে গান রেকর্ড করানোর কথা জানিয়েছেন ভিডিও বার্তায়। 

ওলির মা আলভা কুণ্ডুর অবশ্য দাবি, এখনও প্রথাগত কোনও গানের তালিম পায়নি ওলি। টিভিতে গান শুনে মায়ের সঙ্গেই গান করত সে। বছর দেড়েক আগেই ওলির গান শুনে তা রেকর্ড করার প্রস্তাব দিয়েছিল রায়গঞ্জের ওই মিউজিক স্টুডিও। শেষ পর্যন্ত কয়েকদিন আগে সেই গান রেকর্ড করা হয়। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ