আগুনে ভষ্মীভূত চারটি ট্রেন, প্রতিবাদের নামে বিনা বাধায় তাণ্ডব মুর্শিদাবাদে, দেখুন ভিডিও

আগুনে ভষ্মীভূত চারটি ট্রেন, প্রতিবাদের নামে বিনা বাধায় তাণ্ডব মুর্শিদাবাদে, দেখুন ভিডিও

Published : Dec 14, 2019, 07:17 PM IST

 

  • মুর্শিদাবাদের কৃষ্ণপুরে ট্রেনে আগুন
  • একসঙ্গে চারটি ট্রেনে অগ্নিসংযোগ জনতার
  • শিয়ালদহ- লালগোলা শাখায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল চলাচল
     

শুক্রবার থেকে ট্রেনে হামলা চলছিল। এ বার বিক্ষোভের নামে একসঙ্গে প্রায় চারটি ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হল শিয়ালদহ লালগোলা শাখার কৃষ্ণপুর স্টেশনে পাঁচটি ট্রেন এ দিন দাঁড়িয়ে ছিল। তিনটি ট্রেন সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এ দিন বিকেলে শিয়ালদ লালগোলা শাখার কৃষ্ণপুর স্টেশনে এই ঘটনা ঘটে। 

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারই মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে তাণ্ডব চালিয়েছিল বিক্ষোভকারীরা। এ দিন বিকেলে কৃষ্ণপুর স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। কৃষ্ণপুর স্টেশনেই লোকো শেড রয়েছে। সেখানে শিয়ালদহ লালগোলা শাখার ট্রেনগুলি রেখে রক্ষণাবেক্ষণের কাজ চলে। এ দিন বিকেলেও পাঁচটি খালি ট্রেন দাঁড়িয়েছিল। সেই ট্রেনগুলিতেই এ দিন বিকেলে আগুন ধরিয়ে দেয় একদল  উন্মত্ত জনতা। কৃষ্ণপুর স্টেশনে থেকে স্থানীয় পুলিশ স্টেশনের দূরত্ব দু' কিলোমিটারেরও কম। অভিযোগ, তা সত্ত্বেও বিনা বাধায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দেখা মেলেনি রেল পুলিশেরও। এই ঘটনার জেরে শিয়ালদহ লালগোলা শাখায় অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ