চরম হতাশা, ১৬ কাঠা জমির ফসল পুড়িয়ে দিলেন নদিয়ার কৃষক, দেখুন ভিডিও

চরম হতাশা, ১৬ কাঠা জমির ফসল পুড়িয়ে দিলেন নদিয়ার কৃষক, দেখুন ভিডিও

Published : Oct 21, 2019, 03:17 PM IST
  • নদিয়ার শান্তিপুরের হরিপুরের ঘটনা
  • ক্রেতা না পেয়ে ফসল পুড়িয়ে দিলেন আখ চাষি
     


হাড়ভাঙা পরিশ্রমে ফলানো ফসল নিজের হাতেই পুড়িয়ে দিলেন এক কৃষক। দীর্ঘদিন ধরে ফসল বিক্রি করতে না পারার হতাশা থেকেই এমন কাণ্ড ঘটালেন নদিয়ার কৃষক নিরঞ্জন বিশ্বাস।  নদিয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গার জামতলা গ্রামের বাসিন্দা নিরঞ্জনবাবু  এ বছর ষোল কাঠা জমিতে আখ চাষ করেছিলেন। প্রায় পাঁচ বছর ধরে আখ চাষ করছেন তিনি। কিন্তু এবছর কোনওভাবেই নিজের ফসল বেচতে পারেননি ওই কৃষক। আর সেই রাগ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

নিরঞ্জনবাবুর দাবি, ষোল কাঠা জমিতে আখ চাষ করতে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তাঁরা। কিন্তু প্রায় ছ' মাস অপেক্ষা করলেও কোনও ক্রেতা জোটেনি। হতাশ নিরঞ্জনবাবু জানান, লাভের মুখ দেখা দূরে থাক, চাষ করার খরচও ওঠেনি তাঁর। এর পরেই রাগ করে নিজের ফসল পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন ওই চাষি। ফসল বেচতে না পারায় কীভাবে সংসার চলবে, তা নিয়েই এখন চিন্তিত ওই চাষি। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ