পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-কে গুলি করে খুনের চেষ্টা, পলাতক স্বামী

পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-কে গুলি করে খুনের চেষ্টা, পলাতক স্বামী

Published : Dec 28, 2021, 11:36 AM IST

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত তিলপি জলট্যাঙ্ক এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা শেখ নামে ঐ গৃহবধূ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আয়েশার স্বামী সাবির শেখ পলাতক। 

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত তিলপি জলট্যাঙ্ক এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়ে বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা শেখ নামে ঐ গৃহবধূ। ঘটনার পর থেকেই অভিযুক্ত আয়েশার স্বামী সাবির শেখ পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর পাঁচেক আগে সাবিরের সঙ্গে বিয়ে হয় আয়েশার। বিয়ের পর থেকেই তাঁর উপর নানাভাবে অত্যাচার করত সাবির। সাবিরের বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে বলে অভিযোগ। আয়েশা সন্তান চাইলেও সাবির তাতে রাজি ছিল না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর অশান্তিও লেগে ছিল দীর্ঘদিন ধরে। দিন কয়েক আগে আয়েশাকে মারধোর করলে সাবিরের সঙ্গে সংসার করতে অস্বীকার করেন আয়েশা। সেই কারণেই এদিন বিকেলে যখন বাড়িতে অন্য কেউ ছিল না তখন ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় সাবির। আয়েশা কম্বল চাপা দিয়ে ঘুমছছিলেন, গুলি তাঁর শরীর ছুঁয়ে বেড়িয়ে যায়। ইতিমধ্যেই জয়নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ