মারামারিতে জখম, দোকানে গিয়ে ওষুধ চাইল হনুমান, দেখুন ভিডিও

মারামারিতে জখম, দোকানে গিয়ে ওষুধ চাইল হনুমান, দেখুন ভিডিও

Published : Nov 17, 2019, 02:21 PM IST
  • বীরভূমের মল্লারপুরের ঘটনা
  • দোকানে গিয়ে ওষুধ চেয়ে নিল আহত হনুমান
  • হনুমানের বুদ্ধিতে অবাক এলাকাবাসী

অন্য হনুমানের সঙ্গে মারপিট করে আহত হয়েছিল সে। কিন্তু তারপর যে কাণ্ড ঘটাল পূর্ণবয়স্ক হনুমানটি, তাতে অবাক বীরভূমের মল্লারপুর। অন্য যাত্রীদের সঙ্গে টোটোয় উঠে প্রথমে একটি ওষুধের দোকানে পৌঁছয় আহত হনুমানটি। ওষুধের দোকানে পৌঁছে নিজের ক্ষতস্থান দেখিয়ে ওষুধ দেওয়ার অনুরোধ করে সে। শনিবার সকালে এমনই অবাক করা ঘটনার সাক্ষী থাকল বীরভূমের মল্লারপুর। 

ওষুধের দোকানে হনুমানটি পৌঁছে দোকানের সামনের শোকেসের উপর উঠে দোকানদারকে নিজের ক্ষতস্থানগুলি দেখায়। চামড়া উঠে গিয়ে তখন সেসব জায়গা থেকে রক্ত পড়ছে। দোকানদার এবং আরও এক যুবক মিলে ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। তার পরেও হনুমানটি কাতর চোখে ক্ষতস্থান দেখাতে থাকে। হনুমানটির ব্যথা হচ্ছে বুঝতে পেরে তাকে একটি ব্যথার ওষুধও খাওয়ানো হয়। সঙ্গে কলাও খেতে দেওয়া হয় তাকে। কিছু সুস্থ বোধ করার পর ফের একটি  টোটোয় চড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় আহত হনুমানটি। হনুমানের কীর্তিতে তখন হা প্রত্যক্ষদর্শীরা!
 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ