আইনশৃঙ্খলা নিয়ে বিঁধলেন রাজ্যপাল, পাল্টা দিলেন পার্থ, দেখুন ভিডিও

আইনশৃঙ্খলা নিয়ে বিঁধলেন রাজ্যপাল, পাল্টা দিলেন পার্থ, দেখুন ভিডিও

Published : Oct 11, 2019, 12:25 PM IST
  • রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস
  • আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনখড়
  • রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই মন্তব্য, অভিযোগ পার্থর
  • সংযত হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল মহাসচিব

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সরাসরি সংঘাতে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তসত্ত্বা স্ত্রী, আট বছরের ছেলে- সহ এক স্কুল শিক্ষকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার গভীর উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেন রাজ্যপাল। এই ঘটনাকে তুলে ধরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তোলেন তিনি। 

রাজ্যপালের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়। কোনও রাখঢাক না করেই রাজ্যপালকে সংযত হওয়ার পরামর্শ দেন তৃণমূল মহাসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের মন্তব্য অসত্য এবং রাজনৈতিক অভিসন্ধিমূলক বলেই মনে করছে রাজ্যের শাসক দল। 

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ