জলের তোড়ে নদীগর্ভে ঢুকছে গ্রাম, দেখুন ভিডিও

জলের তোড়ে নদীগর্ভে ঢুকছে গ্রাম, দেখুন ভিডিও

Published : Sep 01, 2020, 07:56 AM IST
  • প্রবল বষ্টির জেরে গঙ্গানদীতে ভাঙন অব্যাহত
  • নদী তিরবর্তী এলাকায় ভাঙনে আতঙ্কে গ্রামবাসীরা
  • ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ৫০টি পরিবার
  • ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ায় বিপত্তি

প্রবল বৃষ্টিতে গঙ্গায় নদী ভাঙনের জেরে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে মালদহে। কালিয়াচক তিন নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় নদীর পাড় ধসের আতঙ্ক চেহারা নিয়েছে। নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা।
প্রশাসন সূত্রে খবর, কালিয়াচক তিন নম্বর ব্লকের চিনাবাজার গ্রামের প্রায় ৩০০ মিটার এলাকা নদীগর্ভে প্রবেশ করেছে। ক্রমাগত নদী ভাঙনের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। এদিন সকাল ৯টা থেকে ভাঙন শুরু হয়। নদী তিরবর্তী এলাকার গাছপালা হুড়মুড়িয়ে নদীর জলে ঢুকে যায়। পাশাপাশি, চিনাবাজার এলাকার গঙ্গা তিরবর্তী প্রায় ৭০ মিটার জুড়ে নদী পাড়ে ধস নামে। ফরাক্কা ব্যারাজ থেকে জল ছাড়ার কারনে এই সমস্যা তৈরি হয়েছে। জলের তোড়ে ওই এলাকায় ধস নেমেছে। ব্য়ারাজ কর্তৃপক্ষকে কম ছাড়ার অনুরোধ করেছেন জেলাশাসক।
কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও গৌতম দত্ত জানান, চিনাবাজার এলাকার প্রায় ৫০টি পরিবারকে অন্যত্র সরানোর ব্যবস্থ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। দুর্গতদের জন্য বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্য়েই কিট বিলি করা হয়েছে। পরিবার পিছু চল্লিশ কেজি করে চাল, দুটি করে ত্রিপল এবং জলের পাউচ বিলি করা হয়েছে বলে জানালেন বিডিও।

24:42মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
05:09মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন
08:08'গণ্ডগোল পাকানোর জন্য ভোটারদের পদবি বদল করেছে তৃণমূল', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
05:12কেন দিল্লির বঙ্গভবন পুলিশ ঘিরে ফেলেছিল? সাফ জানালেন শুভেন্দু অধিকারী
11:40দিল্লির বঙ্গভবনে পুলিশের তল্লাশি? পাল্টা আক্রমণে শমীক-শুভেন্দু ও অধীর
04:24Madhyamik 2026: ভোর হতেই বাড়ি ছাড়া! নদী-সীমান্ত পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে বসিরহাটের ছাত্রছাত্রীরা
09:15Budget 2026: মমতাকে পাল্টা দিয়ে বাজেটের কাটাছেঁড়া করলেন ডঃ অশোক লাহিড়ী
09:34ভক্তদের নিজের হাতে প্রসাদ বিতরণ করে, মাটিতে সবার সঙ্গে বসে খেলেন শুভেন্দু অধিকারী
09:01Sukanta Majumdar: মমতার বাজেট কটাক্ষকে ধুয়ে দিলেন সুকান্ত! মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিলেন বিরাট চ্য়ালেঞ্জ
07:11Budget 2026: শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন! বাজেটে ঘোষণার পর কী বললেন বিধায়ক শঙ্কর ঘোষ